বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মমতার পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামছে বিজেপি।

স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে মাঠে নামে বিজেপির নেতা-কর্মীরা।

এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করবে বিজেপি।

রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, সবাই পাশে থাকুন, বাংলাকে স্তব্ধ করে দিন..।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও প্রতিবাদে পথে নামছেন। এই ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে দুপুর ৩টায় মৌলালি থেকে মিছিল করবেন মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নেতা-কর্মীরা। বিরোধীদের সমালোচনার মুখে পাল্টা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল।

এদিকে ‌‌‘রাম-বাম’ চক্রান্তের অভিযোগ তুলে শনিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সব ওয়ার্ড ও ব্লকে মিটিং, মিছিল কর্মসূচি নিয়েছে শাসক দল। রোববারও সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল নেত্রীর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গসহ পুরো ভারত উত্তাল হয়ে উঠেছে। গত বুধবার রাতভর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে রাতভর এমন বিক্ষোভের ঘটনা এর আগে কেউ দেখেনি।

মৌমিতা দেবনাথকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর খুন করা হয়। এই ঘটনায় কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার রাতে রাজ্যের সব রাজপথের দখল নেন নারীরা। সে সময় তাদের হাতে ছিল মোমবাতি, মশাল এবং প্ল্যাকার্ড। হাজার হাজার নারীর সঙ্গে পা মেলাতে দেখা গেছে পুরুষদেরও।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন