ময়মনসিংহের ত্রিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত


ময়মনসিংহের ত্রিশালে জাতীয় সমাজসেবা দিবস পালন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”।
শনিবার( ৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আরাফাত সিদ্দিকী।
প্রধান অতিথি বক্তৃতায় আরাফাত সিদ্দিকী বলেন, বর্তমান সরকার দেশের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা প্রদান করছে। সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকার কাজ করছে। পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংক্ষিপ্ত আলোচনার পর এক বর্ণাঢ্য র্যালিটি ত্রিশাল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে চত্বরে শেষ হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী প্রতিবন্ধী সুবিধা ভুগি পাঁচজনকে প্রতিবন্ধী কার্ড প্রদান করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন


