সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহা অষ্টমীতে সাতক্ষীরার কেন্দ্রীয় মণ্ডপে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক

নিজস্ব প্রতিনিধিঃ মহা অষ্টমীতে সাতক্ষীরার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক।
রবিবার রাত ৮ টায় পুরাতন সাতক্ষীরার মা’য়ের বাড়ি কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি মঈনুল হক পূজা আয়োজক কমিটি ও পূজা মন্ডপে আগত পূণ্যার্থী,ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় রেঞ্জ ডিআইজি সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে পালন করার জন্য আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ডিআইও ওয়ান মোঃ ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিদুল ইসলাম,
জেলা মন্দির কমিটি উপদেষ্টা শ্ৰী বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির কমিটির সভাপতি এডঃ সোমনাথ ব্যানার্জি, সাধারণ সম্পাদক শ্রী নিত্যানন্দ আমিন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর