বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহিষের লাথি-গুঁতোয় আহত সাবেক এমপি বদি

মহিষের গুঁতোয় ও লাথিতে আহত হয়েছেন কক্সবাজার-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

রবিবার বিকেলে টেকনাফ সদরের সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল।

এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযাগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, রবিবার বিকেলে সমুদ্র সৈকত এলাকায় মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদি। লড়াই চলাকালীন একটি মহিষের শিংয়ের গুঁতোয় মাটিতে পড়ে যান তিনি। তখন আরেকটি মহিষের পায়ের লাথিতে সামান্য আহত হন তিনি। পরে বদিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাগ্য ভালো থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সাবেক এই সংসদ সদস্য। ছুটে আসা মহিষের সিংয়ের গুঁতোয় ও আরেকটি মহিষের পায়ের লাথিতে আহত হয়েছেন তিনি। ষাঁড়ের পায়ে পিষ্ট হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত।

উল্লেখ্য, আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ