বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাওলানা সাঈদীর জানাজায় মানুষের ঢল

পিরোজপুরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টার পর সাঈদী ফাউন্ডেশন মাঠে (পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মাওলানা সাঈদীর জানাজায় অংশ নেন পিরোজপুর ও আশপাশের জেলার লাখো মানুষ।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে রওনা হওয়া সাঈদীপুত্র শামীম বিন সাঈদী দেশে ফিরলেও সময়মতো পিরোজপুর পৌঁছাতে না পারায় জানাজায় শরিক হতে পারেননি। তবে ছোট ছেলে ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।
এ সময় বক্তব্য দেন দলের শীর্ষ নেতারা।

এর আগে সকাল ১০টার দিকে সাঈদী ফাউন্ডেশন মাঠে পৌঁছে তাকে বহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়ি।

এদিকে ফাউন্ডেশন মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে বড় ছেলে মাওলানা রাফীক বিন সাঈদীর কবরের পাশে তার কবর খনন করা হয়। সেখানেই মাওলানা সাঈদীর মরদেহ সমাহিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ