মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০১ জানুয়ারি) দিনগত রাত ২টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর বাবা অভিযুক্ত মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম রবিনের (২৫) বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম জেলার সোনারগাঁও উপজেলার মহজমপুর এলাকার মো. সোহরাব মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর ডেমরায় পরিবারের সঙ্গে বসবাস করে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযুক্ত মো. রফিকুল ইসলাম রবিন ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মসজিদে মোয়াজ্জেম হিসেবে কর্মরত থাকার সুবাদে তাদের পরিচয় হয়। পরিচিতির সুবাদে অনেকদিন ধরে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত।

এসবে রাজি না হওয়ায় ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেমরার শুকুরশী বাজার সংলগ্ন ভূঁইয়া বাড়ি মোড়ের সামনে থেকে মাদ্রাসার দিকে যাওয়ার কথা বলে রিকশায় উঠে সিদ্ধিরগঞ্জের নাভানা সিটি এলাকায় এমএম টাওয়ারের পশ্চিম পাশে পরিত্যক্ত ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করেন রবিন। ঘটনার দুই দিন পর শুক্রবার ভুক্তভোগী ওই ছাত্রী তার মাদ্রাসা শিক্ষিকাকে ঘটনাটি জানালে তিনি ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদলতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা