শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল, প্রথম হার অ্যাটলেটিকোর

মুখোমুখি লড়াইয়ের আগে মাদ্রিদের দুই দলের অবস্থা ছিল দুই রকম। কোনো ম্যাচ না হেরে একদল ছিল অপ্রতিরোধ্য যাত্রায়, অন্যদিকে মৌসুমের বাজে শুরুর পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল দ্বিতীয় দল। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি দ্বিতীয় দল অর্থাৎ রিয়াল মাদ্রিদের, হেরে গেছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।

শনিবার রাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। যেখানে অ্যাটলেটিকোকে মৌসুমে প্রথম হারের স্বাদ দিয়ে মাদ্রিদ ডার্বি জিতে নিয়েছে রিয়াল। তবে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বীরা, রিয়াল উঠে গেছে তিন নম্বরে।

স্প্যানিশ লা লিগায় সবশেষ গত মৌসুমে রিয়ালের কাছে ০-১ গোলে হেরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর চলতি মৌসুমের দশ ম্যাচসহ টানা ২৬ ম্যাচ আর হারের মুখ দেখতে হয়নি ডিয়েগো সিমিওনের শিষ্যদের। এবার ফের রিয়ালের সঙ্গে দেখা হতেই থেমে গেল তাদের অপরাজিত যাত্রা।

নিজেদের ঘরের মাঠে ম্যাচটিতে অ্যাটলেটিকোকে খুব একটা সুযোগই দেয়নি রিয়াল। পুরো ম্যাচে একটি মাত্র লক্ষ্য বরাবর শট নিতে পেরেছে অতিথিরা। সেটিও হয়নি গোল। রিয়াল কাজে লাগিয়েছে নিজেদের সুযোগ। প্রথমে মিডফিল্ডার ক্যাসেমিরো ও পরে অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান অবলাকের আত্মঘাতী গোলে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের ১৫ মিনিটের সময় টনি ক্রুসের কর্নার থেকে হেডে বল জালে জড়ান ক্যাসেমিরো। চলতি লিগে সেট পিস থেকে অ্যাটলেটিকোর জালে এটিই প্রথম গোল। জুনের পর লিগে এই প্রথম কোনো ম্যাচে প্রথমে গোল হজম করল তারা। গত ৩০ জুন বার্সেলোনার মাঠে ডিয়েগো কস্তার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল তারা।

শুরুতেই গোল হজম করে সমতা ফেরাতে মরিয়া ভাব থাকলেও, রিয়ালের গোছালো ফুটবলের বিপরীতে সুবিধা করতে পারছিল না অ্যাটলেটিকো। উল্টো একের পর এক আক্রমণে তাদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন রিয়াল ফরোয়ার্ডরা। সুযোগ এসেছিল দুই দলের সামনেই, কাজে লাগাতে পারেনি কেউই।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটের মাথায় টনি ক্রুসের ফ্রি কিক ক্লিয়ার হয় ডি-বক্সে কিন্তু পেয়ে যান কারভাহাল। তার জোরালো শট বাঁধা পায় পোস্টে কিন্তু ফেরার পথে অবলাকের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ফলে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের। এরপর আরও চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি অ্যাটলেটিকো।

এ জয়ের পর ১২ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রিয়াল। অন্যদিকে মাদ্রিদ ডার্বি হারলেও ১১ ম্যাচ থেকে ৮ জয় ও ২ ড্র’তে পাওয়া ২৬ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান নিজেদের করে রেখেছে অ্যাটলেটিকো।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?