শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মামুনুলের ৩ বিয়ে স্বীকার, তবে কাবিন আছে একটি: পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ ঘেরাও হওয়ার পর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের একাধিক বিয়ের খবর আলোচনায় আসে। এর কিছুদিন পর বের হয় তার তৃতীয় বিয়ের খবর। এই তিনটি বিয়ের কথা নিজেই স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর রোববার (১৮ এপ্রিল) রাতে তাকে জিজ্ঞাসাবাদ করেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদ। সেখানে তিনি প্রথম বিয়ের কাবিন আছে, পরের দুটি বিয়ের কোন কাবিন নেই বলে জানান।

তিন স্ত্রীর মধ্যে আমেনা তৈয়বা প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা আর জান্নাতুল ফেরদৌস লিপি তৃতীয় স্ত্রী।

তবে, তৃতীয় স্ত্রী লিপিকে নিয়ে তার ‘ভাই’ শাহজাহান ১১ এপ্রিল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে তিনি বলেছেন, ১০ এপ্রিল মামুনুল হক তাকে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রায় ডেকে নিয়ে তার বোন লিপিকে সে বিয়ে করার কথা জানান।

এদিকে, আলোচিত এই হেফাজত নেতার পরের দুই স্ত্রী গোয়েন্দা নজরদারিতে রয়েছে, প্রয়োজনে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের একটি সূত্র। আর প্রথম স্ত্রী আমেনা তৈয়বা সন্তানদের নিয়ে বর্তমানে কোথায় আছেন তা জানতে পারেনি পুলিশ।

এর আগে, সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মামুনুল হককে আদালতে তোলা হয়। মোহাম্মদপুরে ভাঙচুরের মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, নিরাপত্তাজনিত কারণে মামুনুল হককে ডিবি কার্যালয়ে রাখা হবে বলে জানা গেছে। আর সেখানেই এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন হেফাজতের এই নেতাকে।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী