শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন, প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় গাছে বেঁধে মা-ছেলেকে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মে) দিবাগত রাতে চরএলাহী ইউনিয়নের চরকলমী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরকলমী গ্রামের আচইয়া মানিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি জানান, মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। গত ২ মে ভুক্তভোগী মা মামলা (নম্বর ৩) করার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

মামলার অপর আসামি জাহাঙ্গীরের ছেলে মাসুদ ও একই এলাকার জামাল বলির ছেলে সাইফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১ মে দুপুরে বর্গা জমির ধান খাওয়ায় স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীরের গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয় জাবেদ হোসেনের ছেলে আইয়ুব খান। এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর, তার ছেলে মাসুদ ও সহযোগী সাইফুল আইয়ুবকে হাত-পা বেঁধে মারধর করেন। তাকে বাঁচাতে মা এগিয়ে গেলে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

একই রকম সংবাদ সমূহ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথিবিস্তারিত পড়ুন

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী