সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মিড ডে মিল’ পর্যায়ক্রমে সব স্কুলে চালু হবে: ববি হাজ্জাজ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রথমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি চালু করা হবে, এরপর পর্যায়ক্রমে দেশের সব স্কুলে তা বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে একটি সমন্বিত বা সিঙ্গেল কারিকুলামের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। বাংলা, ইংরেজি ও ইবতেদায়ীসহ বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করলেও ১২ বছর শেষে যেন শিক্ষার্থীরা সমান দক্ষতা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই কাজ চলছে।

বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে তিনি আরও জানান, শিক্ষা কারিকুলামে সংস্কৃতি ও খেলাধুলাকে আরও গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুন মাসের পর এ বিষয়ে কাজ শুরু হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

ববি হাজ্জাজ বলেন, ভাষাগত দক্ষতা, গণিতের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কোচিং নির্ভর শিক্ষার প্রবণতা কমাতে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, স্কুলের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করে কোচিংনির্ভর পড়াশোনা সরকার নিরুৎসাহিত করতে চায়। আগামী তিন বছরের মধ্যে কোচিং সংস্কৃতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, সরকার জবাবদিহিমূলকভাবে কাজ করতে চায় এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রাথমিক শিক্ষায় ৯৬ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ নিশ্চিত করাকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ক্লাস ওয়ানে ভর্তির পর লটারি পদ্ধতির যৌক্তিকতা নিয়েও নীতিগত পর্যায়ে আলোচনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। পথশিশুদের জন্য শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্কুল ম্যানেজিং কমিটি এবং রমজানের ছুটির ক্যালেন্ডার নিয়েও আলোচনা চলছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, দেশের বাস্তবতা বিবেচনায় ভবিষ্যতে শিক্ষা ক্যালেন্ডারে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ