শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিশা ও ডিপজল সম্পর্কে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

শনিবার (২০ এপ্রিল) ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের উপস্থিতিতে একদিনের জন্য আমাদের প্রাণের জায়গা এফডিসি মুখরিত হয়ে উঠেছিল।

ইলিয়াস কাঞ্চন বলেন, আগামীতে এফডিসির ফ্লোরগুলো সিনেমার কাজে আলোকিত হয়ে উঠবে। আমি নবনির্বাচিত মিশা সওদাগর ও ডিপজলের প্রতি আহ্বান জানাব, তাদের নেতৃত্বে নির্বাচিত এই কমিটি কে জিতেছে, কে হেরেছে সেই প্রশ্নে না গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাবেন।

তিনি আরও বলেন, গত দুবছর নেতৃত্বে থেকে কতটা করতে পেরেছি সেই প্রশ্নে না গিয়ে বলব, যে আবেগ ও অনুভূতি নিয়ে শিল্পীরা ভালোবেসে আমাকে নির্বাচিত করেছিলেন সেই জায়গাটা আমি হৃদয় দিয়ে অনুভব করি। নেতৃত্বে না থাকলেও নবনির্বাচিত নেতাদের পাশে আছি।

বর্তমান এফডিসির সভাপতি বলেন, এই চলচ্চিত্র থেকেই আমি দেশের মানুষের ভালোবাসা পেয়ে সাফল্য পেয়েছি। বিশ্বাস করি, আমাদের গৌরব, আমাদের অহংকার চলচ্চিত্র শিল্পের বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে শিল্পীরা বলিষ্ঠ ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাবেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল