শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ-পুলিশের ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন ইত্তেফাককে জানান, ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫-৭ জন আহত হয়েছেন।

এদিকে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি গতকাল রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল। ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯–এর মাধ্যমে জাকির সম্রাট-৩–এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: ঝালকাঠিতে ৪ কর্মীসহ ‘এ্যাডভেঞ্চার-৯’ আটক

চাঁদপুরে মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনাল থেকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো ওই লঞ্চে করে তারেক জিয়ার সমাবেশে নেতাকর্মীদের নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে এলে বরিশাল নৌপুলিশ লঞ্চটি আটক করে।

বিএনপির মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো’র ব্যক্তিগত সহকারী নাজমুল হক লাবলু জানিয়েছেন, লঞ্চটি ইলেন ভুট্টো’র নেতাকর্মীদের ঢাকায় তারেক জিয়ার জনসভায় নেওয়ার জন্য ভাড়া করা হয়েছিল।

এ প্রসঙ্গে বরিশাল নৌপুলিশের পুলিশ সুপার নাজমুল হক বলেন, আমি লঞ্চটি দুর্ঘটনায় পতিত হওয়ার খবর পেয়ে ঝালকাঠিতে এসেছি। এখানে লঞ্চটি আটক করা হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখছি, কীভাবে দুর্ঘটনা ঘটেছে।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙ্গর করার পর লঞ্চের সারেং, সুকানী, সুপারভাইজার ও ইঞ্জিন চালক পালিয়ে গেছেন। পুলিশের হেফাজতে থাকা চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত