বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেট্রোরেলের প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী যারা

দুই শতাধিক সঙ্গী যাত্রী নিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী যাত্রার যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরার দিয়াবাড়ি প্রান্তে আয়োজিত সুধী সমাবেশ থেকে জানানো হয়েছে, প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাক কর্মী, রিকশা চালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে দিয়াবাড়িতে। সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে হাজির হয়েছেন সেখানে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বেলা ১১টা এক মিনিটে প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধন করবেন। গার্ডের ভূমিকায় অবতীর্ণ হয়ে সরকারপ্রধান সবুজ পতাকা দুলিয়ে মেট্রোরেলের যাত্রা শুরুর সংকেত দেবেন। টিকেট কেটে চড়বেন ট্রেনে।

মিরপুর এগারো নম্বর থেকে দেশের প্রথম বৈদ্যুতিক গণপরিবহনের উদ্বোধন দেখতে আসা আছিয়া বেগম বলেন, মেট্রো রেল চলবে এটা দেখতে আসছি, প্রধানমন্ত্রীকেও দেখব।

দিয়াবাড়ি খেলার মাঠে তৈরি উদ্বোধনী মঞ্চে ১০টি চেয়ার রাখা হয়েছে। আর পেছনের ব্যনারে একপাশে বঙ্গবন্ধু, অপর পাশে প্রদানমন্ত্রীর ছবি ও মাঝখানে দুটি মেট্রো রেলের ছবি শোভা পাচ্ছে।

বিশ্বের অর্ধশতাধিক দেশে ইতোমধ্যে মানুষকে মেট্রোরেলে সেবা দেওয়া হচ্ছে। কেবল চীনেই ৪৬টি মেট্রো সিস্টেম রয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতে রয়েছে ১৫টি করে। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বাংলাদেশও সেই দলে যোগ দিচ্ছে।

৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল নির্মাণের কাজ চলছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায়। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন চলাচলের জন্য খুলে দিচ্ছে সরকার। সব ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ এই ট্রেন ধরেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত করা যাবে ৪০ মিনিট সময়ে।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে
  • সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
  • বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে : তথ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০
  • নতুন পে স্কেলের স্বস্তির আড়ালে বাড়বে মূল্যস্ফীতি
  • আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের