বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেট্রোরেল চড়তে না পারার আক্ষেপ নিয়ে ফিরলেন হাজারো মানুষ

বাংলাদেশের প্রথম মেট্রোরেল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম মেট্রোরেল।

প্রাথমিকভাবে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। প্রথম দিন হওয়ায় আজ ছিল উপচেপড়া ভিড়। এই ট্রেনে চড়ার জন্য সকাল সাড়ে ৬টা থেকে লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ। দুপুর ১২টা নাগাদ এই লাইন গিয়ে দাঁড়ায় আগারগাঁও পাসপোর্ট অফিস পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে টিকিট কাটতে না পেরে এবং ট্রেনে চড়তে না পেরে আক্ষেপ নিয়েই ফিরে গেছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় আগারগাঁও মেট্রোরেল স্টেশনের বাইরে এমনটাই চোখে পড়ে।

সময় যত গড়াচ্ছিল লাইনে থাকা মানুষদের ট্রেনে চড়ার সুযোগ ততটাই ক্ষীণ হয়ে আসছিল। আর তাই সাড়ে ১১টার পর থেকে লাইনে হইহুল্লোড় শুরু হয়ে যায়। এরই মধ্যে একদল লাইন ভেঙে একদম গেটের কাছে চলে আসে। মেট্রোরেলের নিরাপত্তাকর্মীরা বাধ্য হয়ে গেট বন্ধ করে দেন। এরপর আর গেট খুলতে দেখা যায়নি। কাউকে প্রবেশও করতে দেয়নি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আক্ষেপ নিয়েই ফিরেছেন প্রথম দিনে মেট্রোরেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা।

মিরপুর-১০ থেকে আসা মনির হোসেন বলেন, দুই ঘণ্টার মতো লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ভেতরে ঢোকার আগেই গেট আটকে দিয়েছে। আজ আর যেতে পারলাম না। সময় করে মেট্রোরেলে শুধু ভ্রমণ করতে আসছিলাম, কিন্তু আজ আর উঠতে পারলাম না। আবার কবে সময় করে আসতে পারবো আর মেট্রোরেলে উঠতে পারবো, সেটা জানি না।

ধানমন্ডি থেকে আসা জোবায়ের আহমেদ বলেন, আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। ভিড়ের কারণে আর গেট পর্যন্ত যেতে পারিনি। আজ আর মনে হয় না উঠতে পারবো। অনেকক্ষণ যাবৎও লাইন সামনে যায়নি।

মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা শেরেবাংলা নগর থানার এসআই মহেশ চন্দ্র সিংহ বলেন, আজকের মতো মেট্রোরেল বন্ধ হয়ে গেছে। সবাইকে আগামীকাল আসতে হবে। মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করবে। এরপর আর কাউকে প্রবেশ করতে দেওয়ার নিয়ম নেই।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান