মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদিকে ড. ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা

দেশের ভালোর জন্য মোদিকে প্রয়োজনে ড. ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটানের বর্ডার। আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করুন, চুক্তি করুন। দেশের ভালো হলে খুশি হবো।

বুধবার (১৬ এপ্রিল) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে লোকসভায় পাশ হওয়া বহুল বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে আয়োজিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন মমতা ব্যানার্জি।

পশ্চিমবঙ্গভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার ও এবিপি আনন্দ জানায়, ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গে সহিংসতার ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেন মমতা। এ সময় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুয়া খবর ছড়ানো এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ভূমিকা নিয়েও নানা অভিযোগ তোলেন তিনি। আর এ সবের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মোদিকে উদ্দেশ্য করে মমতা বলেন, আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম-রহিমের অধিকার কেড়ে নিচ্ছেন। এটা কি আপনার আওতার মধ্যে পড়ে? পড়ে না। আপনাদের প্ল্যানিংটা কী? কোনো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা?

তিনি আরও বলেন, কালকে আমি এএনআইয়ে একটা টুইট দেখলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রকে কোট করে বলেছে– ‘এ ঘটনায় বাংলাদেশের হাত আছে।’ যদি হাত থাকে, এর দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের। সীমান্ত নিয়ন্ত্রণ করে বিএসএফ। আমি করি না। আমার সে অধিকারও নেই। বর্ডার সামলানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তাহলে আপনি কেন ঢুকতে দিলেন। কৈফত আপনাকে দিতে হবে। আপনারা চান হিন্দু-মুসলিম ভেদাভেদ তৈরি করতে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, মুসলিম ভাইবোনদের বলবো, এই আইন সংবিধানে যে সম্পত্তির অধিকারের কথা আছে, তা ভেঙেছে। সংবিধানে ১৮ এবং ৩৫ অনুচ্ছেদ সম্পত্তির ওপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা আছে। সেটা রাজ্যের বিধানসভার আওতাধীন। সেই অধিকারও কেড়ে নিয়েছে এই আইনের মাধ্যমে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোরবিরোধী।

মুখ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূল কংগ্রেস যদি অশান্তি করতো তাহলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না। পার্টি অফিসও ভাঙা হতো না। কিছু প্ররোচনা দেওয়া হয়েছে। যেখানে গণ্ডগোল হয়েছে, সেটা মুর্শিদাবাদ আসন নয়, মালদহের আসন। কংগ্রেসের জেতা আসন। জেতার সময় জিতবে। দাঙা হলে রাস্তায় বেরোবে না, এটা আশা করি না। জনপ্রতিনিধিদের সঙ্গে থাকতে হবে।

এদিকে, বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের বিরোধিতায় বিক্ষোভে তোলপাড় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রাণহানির মতো ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মাঠে নেমেছে কেন্দ্রীয় বাহিনী।

একই রকম সংবাদ সমূহ

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ

কলকাতায় নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হঠাৎ বদলে গেছেবিস্তারিত পড়ুন

ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতজুড়ে আবারও বড় ধরনের আন্দোলনে নামারবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী
  • কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ