বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৌলভীবাজারে ঘর পেয়ে আনন্দাশ্রু তিন বীরাঙ্গনার চোখে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার তিন বীরাঙ্গনা শিলা গুহ, মনোয়ারা বেগম ও মায়া খাতুন। স্বাধীনের পর এই তিনজনই বিতাড়িত হয়েছিলের সংসার থেকে। যে দেশের জন্য তারা সহে ছিলেন পাকবাহিনীর অত্যাচার নির্যাতন দেশ স্বাধীনের পর সেই স্বাধীন দেশে তারা ছিলেন পরের আশ্রিতা হয়ে।

দীর্ঘ ৪৯ বছর তারা স্বপ্ন দেখেছিলের স্বাধীন দেশে তাদের হবে এক খণ্ড জমি, সেই জমিকে থাকবে একটি বাড়ি।

এই স্বপ্ন পূরণে তারা ঘুরেছেন মানুষের দ্বারে দ্বারে, কিন্তু কেউ তাদের স্বপ্ন পূরণে এগিয়ে আসেনি। অবশেষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সেই স্বপ্ন পূরণ করে দিলেন।

আজ শ্রীমঙ্গল উপজেলার ৭১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্য এই তিন বীরাঙ্গনাকেও লাল সবুজের তিনটি নতুন ঘর ও জমি প্রদান করা হয়। বিকলে মহাজীরাবাদ গ্রামে এই ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব এটিএম কামরুল ইসলাম তালুকদার।

ঘর পেয়ে শিলা গুহ বলেন ‘এই ৪৯ বছর আমি কেঁদেছি মনের কষ্ট থেকে। আর আজ আমি কাঁদছি মনের আনন্দে। আমার চোখে আনন্দাশ্রু।

এ জন্য আমি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। তিনি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছেন। মনোয়ারা বেগম বলেন, ‘এখন আমি মনে গিয়ে শান্তি পাব। যে দেশের জন্য কষ্ট সহ্য করেছিলাম, দেরিতে হলেও সেই দেশে মাথা গুজার ঠাঁই পেয়েছি। আমি প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর নিকট দোয়া চাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এতোদিন তাদের জমি এবং ঘর কিছুই ছিলনা। এই মুজিব বর্ষে তিনজন বীরাঙ্গনাকে আমরা তিনটি ঘর দিতে পেরেছি। আর এই কাজের অংশীদার হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক