বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ম্যান্ডেলা ও বঙ্গবন্ধু জনগণের মুক্তির জন্য লড়াই করেছেন’

বাংলাদেশে সফররত দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্যান্ডিট মাসেগো ডিলামিনি বলেছেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অর্থনীতি ও ইতিহাসের অনেক মিল রয়েছে। জননেতা নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের মুক্তির জন্য লড়াই করেছেন। তারা দুজনেই দীর্ঘদিন জেল খেটেছেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে আমরা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে চাই। এনার্জি খাতেও সহযোগিতা বাড়ানো যেতে পারে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ডিলামিনি।

এসময় দক্ষিণ আফ্রিকায় পলাতক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরাতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দক্ষিণ আফ্রিকায় ২১ আগস্ট গ্রেনেড হামলার দুজন আসামি আছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে একজনের অবস্থান আমরা নিশ্চিত। তাদের কীভাবে ফিরিয়ে আনা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রচুর কয়লা রয়েছে। সেখান থেকে কয়লা আমদানি নিয়েও আলোচনা হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন দক্ষিণ আফ্রিকায় পালিয়ে রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে
  • সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
  • বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে : তথ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০
  • নতুন পে স্কেলের স্বস্তির আড়ালে বাড়বে মূল্যস্ফীতি
  • আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের