শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহের ভালুকায় বিয়ের দুই বছর পর স্ত্রীর ধর্ষণ মামলা

ময়মনসিংহের ভালুকায় দুই বছর সংসার করার পর মো. রাকিব মিয়া (২৩) নামে এক পোশাক শ্রমিকের নামে মামলা করেছেন তার স্ত্রী। এ ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রাকিব মিয়া উপজেলা বাদে পুরুড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

মঙ্গলবার (১১ মে) রাতে তার স্ত্রী রাকিব মিয়াকে আসামি করে মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, বুধবার (১২ মে) সকালে ওই গার্মেন্টস কর্মীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, একসঙ্গে গার্মেন্টসে কাজ করার সুবাদে প্রায় চার বছর আগে রাকিবের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর প্রেম করার পর রাকিব নিজ বাড়িতে নিয়ে কাজী ডেকে তার সঙ্গে বিয়ে করেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এ অবস্থায় রাকিবকে তাদের নিজ বাড়িতে নিতে বলেন ওই গার্মেন্টস কর্মী। তবে রাকিব তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিতে না চাইলে তিনি মামলা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ