মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জেনারেল ও ভোকেশনাল শাখা মিলিয়ে ৮৪ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার পর সারাদেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে- চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেল ও ভোকেশনাল শাখা থেকে ৮৪ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।
রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ কামাল তুষার বলেন- শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়। যারা উত্তীর্ণ হয়েছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। একটি পরীক্ষার ফলাফলই জীবনের চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে না। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী ভবিষ্যতে আরও ভালো করতে পারবে।
তিনি আরও বলেন- শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। আগামী দিনে শিক্ষার মান আরও উন্নত করতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দক্ষতায় সমৃদ্ধ করে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস