বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে ভারত ফেরত ৬জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত

বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও শেষ রক্ষা হয়নি। দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে।
যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ৮ জনকে করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়েছে। ৬ জনের শরীরেই করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে আংশিক মিল রয়েছে। তাদের মধ্যে ২ জনের ডাবল মিউট্যান্ট নিশ্চিত।

শনিবার (৮ মে) এ তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

ভারতে করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেয় সরকার। তবে এই সময়ের মধ্যে সব স্থলবন্দর চালু রয়েছে। শুধু যারা ভারতে গিয়ে আটকা পড়েছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টিন থাকা বাধ্যতামূলকের শর্তে দেশে ফেরার অনুমতি মিলছে।

ভারতের আইইসিএমআরের গবেষণা বলছে, বাধা না থাকলে করোনারি ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন ব্যক্তি ৩০ দিনে ৪০৬ জনকে সংক্রমিত করে।
দেশে ভারতের ভ্যারিয়েন্ট ঢুকে পরলে যে পরিস্থিতি হবে ভয়াবহ এবং তা যে সামাল দেওয়া যাবে না এ বিষয়ে বেশ কয়েকবারই সতর্ক করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর তাই সতর্ক হবার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলেছেন তিনি।

এদিকে, শুক্রবার পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৩৩ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮২ জন রোগী। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনে।

অন্যদিকে, শনিবার ভারতে মহামারী করোনা ভাইরাসে এক দিনে প্রথমবারের মতো চার হাজারেরও বেশি মানুষের মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ নতুন করে আরো ৪ হাজার ১৮৭ জন প্রাণ হারিয়েছে।

এনিয়ে দেশটিতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৩৮ হাজার ২৭০ জনে দাঁড়াল। এছাড়া একদিনে ভারতে নতুন করে আরো ৪ লাখ ১ হাজার ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সর্বমোট দেশটিতে এ ভাইরাসে সনাক্তের সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ১৯ লাখে দাঁড়ালো।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী