শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ভারত-পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসলামাবাদ ও নয়াদিল্লি যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ইসহাক জানান, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে। এরপর তারা যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, পাকিস্তান ভারতের সাথে যুদ্ধবিরতি চায়নি, তবে ইসলামাবাদ নয়াদিল্লির সাথে ‘যৌগিক সংলাপ’ চেয়েছে, যাতে সমস্ত বিতর্কিত বিষয়ের অবসান ঘটে।

ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যদিও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত চলবে।

সূত্রগুলো সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, উভয় দেশের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) শিগগিরই পুনরায় আলোচনা করবেন।

এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, ১০ মে দুই মহাপরিচালকের মধ্যে সমঝোতার পর, সতর্কতার মাত্রা কমাতে আস্থা তৈরির ব্যবস্থা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সশস্ত্র হামলার পর চার দিনের তীব্র আন্তঃসীমান্ত হামলা থামিয়ে ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। ভারত কাশ্মীরের ওই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলে, যদিও প্রমাণ উপস্থাপন করেনি। তবে পাকিস্তান এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

এদিকে, শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘বর্তমান যুদ্ধবিরতির অর্থ হলো ভারত পাকিস্তানকে তার আচরণের ভিত্তিতে পরীক্ষায় রেখেছে। যদি আচরণের উন্নতি হয়, তাহলে ঠিক আছে; তবে যদি কোনো ঝামেলা হয়, তাহলে কঠোরতম শাস্তি দেওয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ। ধর্মীয়বিস্তারিত পড়ুন

  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?