মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেসব কারণে রোজা ভাঙে না

রোজা ইসলামের পঞ্চস্তম্ভের একটি। মর্যাদাপূর্ণ ইবাদতগুলোরও অন্যতম। রোজাকে মহান আল্লাহ নিজের দিকে সম্বোধিত করেছেন। তিনি বলেন, ‘মানুষের সব আমল তার জন্য; তবে রোজা ছাড়া। কেননা তা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব।’ (সহিহ বুখারি, হাদিস ৫৯২৭)

রোজার সময় সতর্ক থাকতে হয়, যেন এমন কিছু প্রকাশ না পায়— যার কারণে রোজা ভেঙে যায়। তবে কিছু কারণ রয়েছে, যেগুলোর কারণে অনেকের মনে হতে পারে— রোজা ভেঙে যায়। অথচ এগুলোর কারণে রোজা ভাঙে না।

পাঠকদের জানার সুবিধার্থে বিভিন্ন কারণ উল্লেখ করা হলো— যেগুলোর কারণে রোজা ভাঙে না।

# ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না। সহ্হি বোখারি : ২৫৯

# মশা-মাছি, কীটপতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃত পেটের ভেতর ঢুকে গেলেও রোজা ভাঙবে না। ইবনে আবি শাইবা : ৬/৩৪৯

# অনিচ্ছাকৃত বমি হলে (এমনকি মুখ ভরে হলেও) রোজা ভাঙবে না। তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না। জামে তিরমিজি : ১/১৫৩

# রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে রোজা নষ্ট হবে না। তবে রোজা স্মরণ হওয়ামাত্র পানাহার ছেড়ে দিতে হবে। সহ্হি মুসলিম : ১/২০২

# দাঁত থেকে রক্ত বের হয়ে পেটের মধ্যে না গেলে রোজা ভাঙবে না। ফতোয়ায়ে শামী : ৩/৩৬৭

# কোনো খাদ্যদ্রব্য বুট বা ছোট ছোলার কম পরিমাণ যদি দাঁতের সঙ্গে লেগে থাকে ও গলার ভেতর চলে যায়, তাহলে রোজা ভাঙবে না। ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০২

# হ্যাঁ, দাঁত থেকে বের করে হাতে নিয়ে স্বেচ্ছায় খেয়ে ফেললে রোজা নিশ্চিতভাবে ভেঙে যাবে। ফতোয়ায়ে হিন্দিয়া ১/২০২

# অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠাণ্ডা করা হয়, তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না। ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩

# কুলি করার পর পানির অবশিষ্ট আর্দ্রতা থুথুর সঙ্গে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩

# ঘাম অথবা চোখের অশ্রুর দু-এক ফোঁটা যদি অনিচ্ছায় মুখে চলে যায়, তাহলে রোজা নষ্ট হবে না। ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩

# কানের ময়লা বাইর করার দ্বারাও রোজা ভাঙবে না। মারাকিল ফালাহ : ৩৪২

# যদি পান খাওয়ার পরে খুব ভালোভাবে কুলি করার পরও রোজা অবস্থায় থুথুর সঙ্গে লাল রং বের হয়, তাহলে কোনো সমস্যা নেই। ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩

# নাক এত জোরে সাফ করা, যার ফলে কফ গলার মধ্যে চলে যায়, তাহলেও কোনো সমস্যা নেই। দুররে মুখতার : ৩/৩৭৩

# রোজা অবস্থায় আঁতর বা ফুলের ঘ্রাণ নিলেও কোনো সমস্যা নেই। মারাকিল ফালাহ : ৩৬১

# শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না, বরং তা বৈধ। মুসান্নাফে আব্দুর রাজজাক : ৪/৩১৩

# রোজা অবস্থায় অনিচ্ছাকৃত মুখের মধ্যে ধুলাবালি ঢুকে গেলে রোজা ভাঙবে না। দুররে মুখতার : ৩/৩৬৬

# যদি রোজাদারের গোসলের সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছায় পানি চলে যায়, তাহলে সর্বসম্মতিক্রমে রোজা নষ্ট হবে না। ফাতহুল কাদির : ২/৩৪৭

# সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি অজ্ঞান, অচেতন বা পাগল হয়ে যায়, তাহলে রোজা নষ্ট হবে না। সুনানে কুবরা বায়হাকি : ৪/২৩৫

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীরবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ