শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রণবীর-আলিয়ার বিয়েকে ঘিরে কঠোর নিরাপত্তা

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন টক অব দ্য বলিউড। শুধু বলিপাড়ায় নয়, উপমহাদেশজুড়ে ছড়িয়ে থাকা দুই তারকার ভক্ত ও অনুরাগীদের এই বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আগামী ১৭ এপ্রিল বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই জুটি।

তাদের বিয়েকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রিপোর্ট অনুসারে, মুম্বাইয়ের সেরা নিরাপত্তা বাহিনী থেকে প্রায় ২০০ বাউন্সার আরকে স্টুডিও এবং বান্দ্রায় রণবীর কাপুরের বাস্তু বাসভবনে নিয়োজিত থাকবেন।

আলিয়ার ভাই রাহুল ভাট নিজে নিরাপত্তা ব্যবস্থার দেখাশোনা করবেন বলে জানা গেছে। সে সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি গণমাধ্যমে বলেন, ‘ভেন্যুতে ড্রোন স্থাপন করা হবে। রোভিং প্যাট্রোল অফিসারদের পাশাপাশি স্থাপন করা ড্রোনগুলি কঠোর নিরাপত্তার একটি অংশ হবে। যা বিবাহের সময় উপস্থিত প্রতিটি অতিথিকে এসকর্ট করবে।’

শুধু এখানেই শেষ নয়। বর-কনের পরিবারও বিশেষ নিরাপত্তাকর্মী চেয়েছে। রাহুল বলেন, তারা চেয়েছিলেন এমন রক্ষী যাদের ব্যক্তিত্ব ভাল এবং প্রত্যেকেই চিত্তাকর্ষক দেখায়। তাদের অবশ্যই কূটনৈতিক হতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে, ভদ্র এবং অধূমপায়ী হতে হবে।

এদিকে, বিয়ের প্রস্তুতি এখন পুরোদমে চলছে। জানা গেছে, আর কে স্টুডিওতে মেহেন্দি, সংগীত এবং একটি ককটেল পার্টির সঙ্গে বিবাহ কার্যক্রম শুরু হবে। বিয়ের আনুষ্ঠানিকতা সাড়া হবে রণবীরের বাড়িতে।

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি