সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদে আসছে ‘মাসুদ ভালো হয়ে যাও’

‘ভালো হয়ে যাও মাসুদ’! সামাজিক মাধ্যমে ভাইরাল একটি সংলাপ। প্রায় সবার মুখস্থ এটি। এবার সংলাপটির সঙ্গে মিল রেখে নাটকের নামকরণ করা হলো ‘মাসুদ ভালো হয়ে যাও’। যেখানে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা মিশু সাব্বির।

বিশেষ এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এতে মিশু সাব্বিরের বিপরীতে দেখা যাবে নাদিয়া আফরিন মিমকে।

নাটকের গল্পে দেখা যাবে, এলাকায় ঘাউরামির জন্য বেশ খ্যাতি রয়েছে মাসুদের। একটা গ্যাংও আছে তার। নেশায় সে বাইকার। তারপর মাসুদ প্রেমে পড়ে। প্রেমিকাকে পেতে মাসুদ আরও ঘাউরামি শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে মাসুদ ভালো হয়ে যাবেন কি না, সেই রহস্য নিয়েই এগিয়ে যাবে নাটকের দৃশ্য।

নির্মাতা প্রীতি দত্ত বলেন, ‘নাটকটির গল্প কমেডি হলেও দর্শক এর মাধ্যমে সামাজিক বার্তা পাবেন। আশা করছি, দর্শক এই মাসুদকে নিয়ে হতাশ হবেন না। ’

জানা যায়, আসছে ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে ‘মাসুদ ভালো হয়ে যাও’ নাটকটি।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর