মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে সরকার নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস, চরম ঠকা ঠকছে ভোক্তা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সরকারের বেধে দেয়া দামে মিলছে না তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার। গ্যাস বিক্রির দোকানীরা বেশি দামে বিক্রি করছে এই গ্যাস সিলিন্ডার।

রাজগঞ্জের কোনো দোকান থেকে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারছে ক্রেতারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৩ জুলাই ১২ কেজির গ্যাস সিলিন্ডারের খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে ৯৯৯ টাকা। কিন্তু এই দামে কোনো দোকানে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। রাজগঞ্জ বাজারের গ্যাস বিক্রির দোকানীদের বিরুদ্ধে, বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজগঞ্জ বাজারে গ্যাস সিলিন্ডার কিনতে যেয়ে দেখা গেছে- সকল প্রকার গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অন্তত ২০০ থেকে ৩০০শ’ টাকা বেশি দামে দোকানদাররা বিক্রি করছেন।

রাজগঞ্জ বাজারের পুলেরহাট রোডের গ্যাস বিক্রেতা আলমগীর কবির জানান- সরকার নির্ধারিত দামে, আমরা গ্যাস সিলিন্ডার কিনতে পারছি না। বেশি দামে কিনতে হচ্ছে। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কোম্পানি থেকে গ্যাস সিলিন্ডার দেচ্ছে না। বসুন্ধরা কোম্পানি আমাদের মতো দোকানে গ্যাস সিলিন্ডার দেচ্ছে না।

রাজগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার গ্যাস বিক্রেতা আব্দুল ওহাব বলেন- সরকার নির্ধারিত মূল্যে আমরা গ্যাস কিনতে পারছিনা। বসুন্ধরা গ্যাস মোট নেই। ওমেরা গ্যাস সিলিন্ডার আছে। কিন্তু সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার কোম্পানি থেকে সরবরাহ করছে না। এই প্রতিবেদক নিজেই রাজগঞ্জ বাজারের আলমের দোকান থেকে বসুন্ধরা গ্যাস সিলিন্ডার ১২শ’ ৮০ টাকা দিয়ে কিনেছেন।

এই প্রতিবেদক বলেন- সরকার দাম কমার ঘোষণা দিয়েছে প্রায় ১ মাস হয়েছে। অথচ, ১২শ’ ৮০ টাকায় বসুন্ধরা গ্যাস সিলিন্ডার কিনতে হলো। তাও আবার দোকানদার বলল এটাই শেষ, আর কোম্পানি না দিলে পাওয়া যাবে না। সরকার দাম কমালে কোম্পানি ও দোকানীরা কৃত্রিম সংকট করে দাম বাড়ার পাঁয়তারা করে বলেও মন্তব্য করেন ভোক্তারা।

রাজগঞ্জ বাজারে বসুন্ধরা গ্যাস সিলিন্ডার ১২শ’ ৮০ টাকা, ওমেরা গ্যাস সিলিন্ডার ১১শ’ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দামে না পেয়ে ঠকছে ভোক্তা সাধারন। উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে- গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রি করা যাবে না। যদি কোনো দোকানদার সরকার নির্ধারিত দাম ছাড়া বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টির দিকে নজর দেওংার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন