শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‌রাজধানীতে ‘রোহিঙ্গা ও মাদক সন্ত্রাস’ শীর্ষক সেমিনার

মিয়ানমারের সামরিক জান্তার অভিযান থেকে রেহাই পেতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা। বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন ১০ লাখেরও বেশি। এদের অনেকেই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে। এসব ঘটনায় অনেক রোহিঙ্গা গ্রেফতার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার অর্ধেকেরই বেশি মাদক সংক্রান্ত। রোহিঙ্গা ও মাদক সন্ত্রাসের এই ভয়াবহতা নিয়েই আয়োজন করা ‘রোহিঙ্গা ও নার্কো টেরোরিজম’ বিষয়ক সেমিনারের।

আজ বুধবার সকালে ‌‘রোহিঙ্গা ও নার্কো টেরোরিজম’ বিষয়ক ওই সেমিনারে বক্তারা এই অঞ্চলে মাদকের ভয়াবহতা ও রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। রাজধানীর হোটেল রেডিসনে এ সেমিনারের আয়োজন করে ডিপ্লোমেটস ওয়ার্ল্ড।

সেমিনারে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মিয়ানমার সরকারের অব্যবস্থাপনা ও দুঃশাসনের কারণেই রোহিঙ্গারা ভোগান্তির শিকার। তারা যাতে মিয়ানমারে ফেরত যেতে পারে এবং সেখানে স্বাভাবিক জীবন শুরু করতে পারে; সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

সেমিনারে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন দেশের কূটনীতিক।

রোহিঙ্গা ও মাদক সন্ত্রাসের বিভিন্ন দিকে আলোকপাত করে সেমিনারে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহাব ইনাম খান, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল