রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর বিভিন্ন স্থানে ঝুলছে নিষিদ্ধ হিযবুত তাহরীর পোস্টার

রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টারিং করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা। রাস্তায় পুলিশের সচেতনতা ও বিভিন্ন নির্দেশনা সংবলিত ব্যানার। ঠিক তার পাশেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সারি সারি পোস্টার লাগানো হয়েছে।

রাজধানীর প্রায় সব গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টার সাঁটিয়েছে জঙ্গিরা। আর তা ঝুলছে দিনের পর দিন। এসব পোস্টারে বিশ্বের একশ’ শহর থেকে খিলাফত প্রতিষ্ঠার ডাক দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্লগার-অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিংয়ে দুর্বলতার কারণেই দিন পর দিন এসব জঙ্গি সংগঠন প্রকাশ্যে এমন সুযোগ পাচ্ছে। অপ্রীতিকর ঘটনা ঘটানোর পর অ্যাক্টিভিস্ট আপনার সফলতা আসবে না। অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্যই আপনাকে অনলাইন মনিটরিংটা অত্যন্ত জরুরি।

ডিএমপির রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমানের দাবি, নগরের নিরাপত্তায় নিষিদ্ধ এসব সংগঠনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, গভীর রাতে তারা দু-একটা জায়গাতে তারা পোস্টারিং করে থাকে। পুলিশ এ বিষয়ে সতর্ক আছে। আমরা মনে করি, বড় কোনো ধরনের সমস্যা করার মতো তাদের সাহস-শক্তি আছে বলে মনে হয় না।

রাজধানীর মিরপুর, সদরঘাট, এলিফ্যান্ট রোড, শাহবাগসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টার শোভা পাচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির।

অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, মনিটরিংয়ে দুর্বলতার কারণেই জঙ্গি সংগঠনগুলো এমন সুযোগ পাচ্ছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিছিন্ন কার্যক্রম চালালেও বড় ধরনের নাশকতার সক্ষমতা নেই জঙ্গিদের।

তথ্যসূত্র: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর