রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে মো. আমির হোসেন আকন্দ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে রায়ের বাজার আজিজ খান রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে একটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোনজামাই রুবেল জানান, আমির বিভিন্ন দোকানে পানি সাপ্লাই করতেন। শুক্রবার রাতে সালাম নামের একজন আমার বাসা থেকে আমিরকে ডেকে নিয়ে যান। পরে রাস্তায় আমিরের সঙ্গে বালাম, কবীর ও হুমায়ুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। পরে আমিরের বন্ধু মিলন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কয়েক মাস আগে কবীর ও হুমায়ুনের সঙ্গে আমিরের ঝগড়া হয়। এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন রুবেল।

নিহত আমির হোসেন শরীয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্ণনগর গ্রামের মৃত ইউনুস আলী আকন্দর সন্তান। সবশেষ লালবাগের শহীদনগর ৫নং গলি এলাকায় থাকতেন তিনি। মোহাম্মদপুরে তার বোনের বাসা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসুন, আজ এই জাতীয়বিস্তারিত পড়ুন

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবেবিস্তারিত পড়ুন

৭ কিলোমিটার পথ হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

  • গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • তাহসিফ হ-ত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ
  • কারাগারে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা
  • কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
  • দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত
  • দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
  • ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন