শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানী বোমা কারখানা থেকে ৬৫ হাতবোমা উদ্ধার, আটক তিন

রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ভেতরে হাতবোমা তৈরির আস্তানায় অভিযান চালিয়ে ৬৫টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে র‍্যাব৷ এ সময় ঘটনাস্থল থেকে ৩ জন আটক করা হয়েছে।

বুধবার (২২ মে) ১০টার দিকে সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকাল ৪টার দিকে জরাজীর্ণ একটি ভবন ঘিরে শুরু হয় র‍্যাবের তৎপরতা। কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় আশপাশের এলাকা। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে অভিযান।

ব্রিফিংয়ে র‍্যাব জানায় জানায়, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযানে যায় র‌্যাব-৩। পরে বাড়িটি ঘিরে রাখা হয়। এ ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। এরপর তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‍্যাব। রাতেই যেগুলো গাজীপুর পাঠানোর কথা ছিল। বিস্ফোরক তৈরিরত অবস্থায় আটক করা হয় তিনজনকে।

র‌্যাব আরও জানায়, জঙ্গিদের কাট আউট সিস্টেমে কাজ করতো এই চক্র। সজীবের কাছ থেকে বোম নিয়ে মাছুম দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো। ঈদ কিংবা উপজেলা নির্বাচনে নাশকতা করতে বোমাগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা র‍্যাবের। গ্রেফতারদের মধ্যে একজন এরআগেও বোমা তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিল।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর বলেন, ‘ধারণা করা হচ্ছে, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল এ কারখানায়। সজীব ও মাছুমকে ধরার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হচ্ছে ভবন মালিকের সংশ্লিষ্টতাও।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান