বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনীতিতে একেবারে এতিমরাই পিআর পদ্ধতি চায় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সমন্ধে কোনো ধারণাই নাই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা এই পিআর পদ্ধতি চায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে ‘আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্মসূচির আয়োজন করে।

পিআর পদ্ধতি নিয়ে রিজভী বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করার লোক, কোন লোক দিনরাত কাজ করে, সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়, বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্তিতে পড়ে যাবে।

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিল। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কিসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।

বিএনপির গভর্ন্যান্স মেমোরি আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অনেকেই বলে বিএনপির গভর্ন্যান্স মেমোরি (শাসনের স্মৃতি) নাই। ১৯৮৯ সাল থেকেই আমাদের শাসনের স্মৃতি রয়েছে। বিএনপি তিন-চার বার যোগ্যতার সাথে দেশ শাসন করেছে। আমাদের আইনের শাসন, ন্যায়বিচারের শাসনের স্মৃতি আছে। এই স্মৃতি আছে বলেই, যখনি কোনো স্বৈরশাসক গণতন্ত্র ধ্বংসের পায়তারা করেছে, তখনই বিএনপি একমাত্র পতাকাবাহী হিসেবে তার প্রতিবাদে রাজপথে থেকেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সদস্য সচিব মোস্তফা জামান প্রমুখ বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী