বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহী জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুম এনামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের জানাযা নামাজ বৃহস্পতিবার বাদ যোহর খোজাপুর গোরস্থানে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়।

জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, কার্যনির্বাহী সদস্য আশরাফ, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ আলী, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, সহ-সভাপতি বাবর আলী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য, এনামুল হক বুধবার দিবাগত রাত সাড়ে চারটার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়