সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাস্তায় বান্ডিল বান্ডিল টাকা পেয়েও মালিককে খুঁজছিল সজিব

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় খেলতে গিয়ে রাস্তায় কয়েক লাখ টাকার বান্ডিল কুড়িয়ে পেয়েছে সজিব হালদার (১০) নামের এক শিশু। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ভাটিখানা আফগারি দফতর সংলগ্ন রাস্তায় ওই টাকা কুড়িয়ে পায় সে।
বর্তমানে টাকার বান্ডিলগুলো থানা পুলিশের হেফাজতে রয়েছে। সজিব হালদার ভাটিখানা এলাকার শুভোদ হালদারের ছেলে।

কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভাটিখানা আফগারি সংলগ্ন রাস্তায় সজিব একাই খেলছিল। এসময় সে রাস্তার ওপর কাগজ দিয়ে মোড়ানো একটি বান্ডিল পড়ে থাকতে দেখে। পরে কৌতূহলবশত সেটি হাতে তুলে নেয়। কাগজ খুলে টাকার কয়েকটি বান্ডিল দেখতে পায় সজিব। ঘটনাস্থলের আশপাশে কিছুক্ষণ সে টাকার মালিককে খোঁজাখুঁজি করে। কিন্তু টাকার মালিককে না পেয়ে সে ওই জায়গায়ই অবস্থান করছিল।

তিনি আরও জানান, সজিবের হাতে টাকা দেখে রাস্তার পাশের এক দোকানি ডাক দেন। পরে একজন পথচারী বিষয়টি দেখে মোবাইলে কাউনিয়া থানা পুলিশকে জানান। এরপর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ ঘটনাস্থলে গিয়ে ওই টাকা নিয়ম অনুযায়ী জব্দ করে থানায় নিয়ে আসেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম জানান, বর্তমানে তার হেফাজতে টাকার বান্ডিলগুলো রয়েছে। টাকা পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পাশাপাশি টাকার মালিককে খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়া হয়েছে। উপযুক্ত তথ্যপ্রমাণ পেলে প্রকৃত টাকার মালিককে টাকাগুলো ফেরত দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী