রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোহিঙ্গাদের ভাসানচরে প্রথম ঈদ

নোয়াখালীর ভাসানচরে এই প্রথম ঈদুল ফিতর উদযাপন করছেন রোহিঙ্গারা। উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১৪ মে) ঈদের জামাতে অংশ নেন তারা। দুটি জামাতে প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা ঈদের নামাজ আদায় করেন।

১ নম্বর ওয়্যার হাউজে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সাড়ে ৮টার দিকে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে রোহিঙ্গাদের সঙ্গে পিডি ভাসানচর ও ভাসানচরের কর্মকর্তারা অংশ নেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথম ও দ্বিতীয় জামাতেই ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়ে যায়।

ওসি বলেন, ঈদের জামাত বিটিভি ও সময় টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। শান্তিপূর্ণভাবে জামাত অনুষ্ঠিত হয়। সেখানে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়নি।

বর্তমানে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে ১৮ হাজার ৪১৬ জন রোহিঙ্গা বসবাস করছেন।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক