মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, বিভিন্ন মহল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এর আগে দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা হচ্ছে। কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা মোটেও কাম্য নয়। এক দফা কর্মসূচি দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি।

তবে সন্ত্রাস প্রতিরোধে বিএনপি আওয়ামী লীগের মতো পদ্ধতি অনুসরণ করবে না বলে জানান রিজভী। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় ‘পরাজিত শক্তির’ সঙ্গে গোপনে কারও যোগাযোগ রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে দেশের মানুষ ও বিএনপির সমর্থকেরা অবগত আছেন বলেও দাবি করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

প্রশাসনের ভেতরে থেকেও কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, এ ধরনের ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। জনগণের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন বলে দাবি করেন তিনি।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে রিজভী দাবি করেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম এখনো কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মূল্য সমন্বয়ের পরও সরকারকে লোকসান বহন করতে হচ্ছে।

সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে রিজভী জানান, রাজনৈতিক কর্মসূচি আরও বাড়ানোর বিষয়ে সভায় আলোচনা হয়েছে। দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপির সহযোগী সংগঠনগুলো রাজপথে সক্রিয় থাকবে।

এসব কর্মকাণ্ডের প্রতিবাদে শিগগিরই মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী