বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনের একপর্যায়ে তিনি জাদুঘরে সংরক্ষিত গণভবনের লাল টেলিফোনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা ফোনালাপ শোনেন।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে নবনির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের পর বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

জাদুঘর সূত্র জানায়, গণভবনে ব্যবহৃত লাল টেলিফোনটি জাদুঘরের অন্যতম আকর্ষণ। টেলিফোনটিতে বিভিন্ন সময়ের সংরক্ষিত ফোনালাপ ডিজিটালভাবে সংযুক্ত করা হয়েছে। দর্শনার্থীরাও নির্দিষ্ট পদ্ধতিতে সেসব ফোনালাপ শুনতে পারবেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট বিভিন্ন আলোকচিত্র, দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ও অন্যান্য নিদর্শন ঘুরে দেখেন। জাদুঘরের কর্মকর্তারা তাকে বিভিন্ন গ্যালারির প্রদর্শনী ও সংরক্ষিত উপকরণের বিষয়ে অবহিত করেন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট দলিল, আলোকচিত্র, অডিও–ভিডিও নথি ও বিভিন্ন স্মারক সংরক্ষণের পাশাপাশি গবেষণা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই সময়ের ঘটনাপ্রবাহ তুলে ধরার লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে গণভবনের লাল টেলিফোনে সংরক্ষিত কয়েকটি ফোনালাপও ডিজিটাল আর্কাইভে যুক্ত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী