শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লোকসভায় ঝড় তুললেন রাহুল গান্ধী, পালটা জবাব মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই দেশটির সংসদে ঝড় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এসময় পালটা জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে রীতিমত উত্তাল হয়ে ওঠে ১৮তম লোকসভার প্রথম অধিবেশন।

রোববার লোকসভায় কংগ্রেস নেতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘ভারতের ধারণা, বিজেপি সংবিধানকে অবমাননা করেছে’।

পাশাপাশি তিনি বলেন, হিন্দু মহাপুরুষরা অহিংসার পথ দেখিয়ে গেছেন। তবে নিজেদের হিন্দু দাবি করা বিজেপি শুধু হিংসা ছড়ায়।

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উঠে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মন্তব্যের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই দেশটির সংসদে ঝড় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এসময় পালটা জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে রীতিমত উত্তাল হয়ে ওঠে ১৮তম লোকসভার প্রথম অধিবেশন।

রোববার লোকসভায় কংগ্রেস নেতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘ভারতের ধারণা, বিজেপি সংবিধানকে অবমাননা করেছে’।

পাশাপাশি তিনি বলেন, হিন্দু মহাপুরুষরা অহিংসার পথ দেখিয়ে গেছেন। তবে নিজেদের হিন্দু দাবি করা বিজেপি শুধু হিংসা ছড়ায়।

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উঠে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মন্তব্যের থাকেন বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। জবাবে নরেন্দ্র মোদি বলেন, ‘সংবিধান আমাকে বিরোধীদলীয় নেতাকে গুরুত্ব সহকারেই নিতে শিখিয়েছে’।

এরপরই রাহুল গান্ধী বলেন, ‘ভারতের জনগণের ধারণা, সংবিধান এবং বিজেপির প্রস্তাবিত ধারণার বিরোধী লাখ লাখ মানুষের ওপর নিয়ম মাফিক আক্রমণ করা হচ্ছিল। আমার ওপরেও আক্রমণ করা হয়েছে। আমাদের বিরোধীদের অনেকের ওপরেই ব্যক্তিগতভাবে হামলা করা হয়েছে। যারাই ক্ষমতা, সম্পদ কেন্দ্রীভূত করার বিরোধিতা করেছেন, তাদের ওপরেই হামলা করা হয়েছে। সেইসঙ্গে যারা দারিদ্র, দলিত, সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদেরও নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। বহু মানুষকে জেলে ঢোকানো হয়েছে এবং এসময় রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের মহাপুরুষরা অহিংসার কথা বলেছেন… কিন্তু যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন, তারা শুধু হিংসা, ঘৃণা, অসত্যের কথা বলেন… আপনারা হিন্দুই না’।

এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উঠে দাঁড়িয়ে বলেন, ‘গোটা হিন্দু সমাজকে এভাবে বলে দাবি করা হচ্ছে। এটা খুবই গুরুতর বিষয়’।

পালটা জবাবে রাহুল গান্ধী বলেন, ‘নরেন্দ্র মোদি কিন্তু গোটা হিন্দু সমাজ নন। বিজেপিই পুরো হিন্দু সমাজ নয়। আরএসএস গোটা হিন্দু সমাজ নয়। এটা বিজেপির কোনো চুক্তি নয়’।

এসময় রাহুল গান্ধী শিবের একটি ছবি তুলে ধরেন। তবে তাতে বাধা দিয়ে স্পিকার ওম বিড়লা বলেন, ‘সংসদে কোনো প্ল্যাকার্ড প্রদর্শনের নিয়ম নেই’।

জবাবে রাহুল বলেন, ‘যদি দেখেন, তাহলে দেখবেন, হিন্দুদের মনে কোনো ভয় নেই, হিংসা নেই, ঘৃণা নেই। তবে এই বিজেপি ভয় ছড়িয়ে দেয়। ২৪ ঘণ্টা ঘৃণা ছড়াতে থাকে’।

এদিন রাহুলের ভাষণ শুরুর আগেই সংসদে ‘জয় শ্রী-রাম’ স্লোগান তোলেন বিজেপির সংসদ সদস্যরা। জবাবে রাহুল ‘জয় সংবিধান’ স্লোগান দিয়ে নিজের ভাষণ শুরু করেন। তখন বিজেপির সংসদ সদস্যরাও ‘জয় সংবিধান’ স্লোগান দিতে থাকেন।

তা শুনে কটাক্ষ করে বলেন, ‘এখন বিজেপি সংসদ সদস্যরাও আমাকে অনুসরণ করে ‘জয় সংবিধান’ স্লোগান দিচ্ছেন। দেখে ভালো লাগছে’। তারপরই সরকারকে কড়া ভাষায় আক্রমণ শুরু করেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ। ধর্মীয়বিস্তারিত পড়ুন

  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?