রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনি-সোম-বুধবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান, বাকি তিনদিন অনলাইনে ক্লাস

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষার্থীরা সপ্তাহে তিনদিন সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে এবং বাকি কার্যদিবসগুলোতে শিক্ষা কার্যক্রম চলবে অনলাইনের মাধ্যমে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

মন্ত্রী জানান, এখন থেকে শনি, সোম ও বুধবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান চলবে। সপ্তাহের বাকি দিনগুলোতে অনলাইনে ক্লাস হবে এবং শুক্রবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত যে অতিরিক্ত সময় ব্যয় হয়, তাতে কর্মকর্তারা লাভবান হলেও শিক্ষার্থীদের জীবন থেকে প্রায় দুই বছর হারিয়ে যায়। ১২ মাস চাকরি করে আটটি বোনাস নেওয়া যাবে, কিন্তু শিক্ষার্থীদের সময় নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষকদের প্রশাসনিক কাজে ব্যস্ত না রেখে শ্রেণিকক্ষে পাঠদানে নিয়োজিত করা জরুরি। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পরিদর্শকের অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ তুলে তিনি কঠোর নজরদারির হুঁশিয়ারি দেন। বিদেশে প্রশিক্ষণ নিয়ে এসে তা দেশে প্রয়োগ না করার প্রবণতা বন্ধে তিনি নির্দেশ দেন যে, শিক্ষা মন্ত্রণালয়ে আসা কর্মকর্তাদের অন্তত তিন বছর দায়িত্ব পালন করতে হবে।

ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান যথাযথ লাইসেন্স বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পরিচালিত হচ্ছে। যে কোনো দুর্ঘটনায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এছাড়া বর্তমানে ‘ডিজিটাল নকলের’ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় তা মোকাবিলায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল