রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শপিংমল ও দোকান খোলার সময় বাড়ল ৪ ঘন্টা

করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে রাজধানীতে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। রোববার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এর আগে গত ২৩ এপ্রিল দোকানপাট ও শপিংমল খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি।

এদিকে ঈদের আগে সর্বাত্মক লকডাউনের মধ্যেই রোববার (২৫ এপ্রিল) দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ায় হুড়মুড়িয়ে আসছেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি মানা আর না মানার দ্বন্দ্বে ক্রেতা-বিক্রেতা। নেই মুভমেন্ট পাসের কোনো তোয়াক্কা। এদিকে শর্ত মেনে সুরক্ষার ব্যবস্থা না নিলে দোকান বন্ধ রাখার নির্দেশ মালিক সমিতির।

বেলা বাড়তে বাড়তেই কানায় কানায় পূর্ণ রাজধানীর নিউমার্কেটের ভেতর ও বাইরের অংশ। সকাল ১০টায় মার্কেট আর শপিংমল খোলার কথা কিন্তু তার আগে থেকেই ভিড় লেগে যায় দোকান মালিক কর্মচারীদের। দিনের শুরুতেই স্বাস্থ্যবিধি তোয়াক্কাহীন। চোখে পড়ে অকেজো জীবাণুনাশক টানেল ও দূরত্ব শূন্যের কোঠায়।
সকালে ধূলাবালি ঝেড়ে পসরা সাজিয়ে বসতে বসতে দুপুর। সময় গড়াতেই চেহারা পাল্টে যেতে থাকে বাজারের। তবে গত বছর জীবাণুনাশক টানেল ছাড়াও কিছু স্বাস্থ্যবিধি মার্কেট কর্তৃপক্ষ নিলেও এবার তার পুরোপুরি অনুপস্থিত রয়েছে।

বেলা বাড়তেই কঠোর স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ শর্ত হুমড়ি খেয়ে পড়ে স্বাস্থ্যবিধি মানা আর মানানোয় ক্রেতা বিক্রেতাদের মুখোমুখি দোষারোপে।

এ ছাড়া লকডাউনের সময়টিতে মার্কেট শপিংমলে যেতে মুভমেন্ট পাস নেয়ার কথা থাকলেও সবার কাছে যেন অপ্রয়োজনীয় বিধি বলেই জানা গেছে।

এর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন জানান, স্বাস্থ্যবিধি মানতে না পারলে দোকান বন্ধ রাখতে হবে।

তবে মার্কেট ও শপিংমলের কারণে করোনা সংক্রমণ বাড়ার যে শঙ্কা তা ক্রেতা বিক্রেতা উভয়ের সচেতনতার ওপরই নির্ভর করছে বলে মনে করে মালিক সমিতি।

নিউজ সূত্রে. সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশই রোগীর পকেট থেকে আসে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে স্বাস্থ্যসেবার ব্যয়ের বড় অংশই রোগীদের নিজস্ব অর্থে বহন করতে হয় বলেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আগামী আগস্টের শেষবিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

দীর্ঘ প্রায় দুই বছর স্থগিত থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসাবিস্তারিত পড়ুন

  • দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর
  • এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী