শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাকিব খান সেটে এলেই বদলে যায় সবকিছু : সাবিলা নূর

প্রথম সিনেমাতেই ঢালিউড সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘদিন ধরে নাটক ও বিজ্ঞাপন জগতে সরব তিনি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় জগতে কাজ করলেও এতদিন বড় পর্দায় অভিষেক হয়নি তার। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। ‘তাণ্ডব’ শিরোনামের এ সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সাবিলা। শুরুতেই শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন, ‘তার (শাকিব খান) একটা অউরা আছে। তিনি অনেক সুদর্শন। যখন সেটে আসেন, সবকিছু যেন চেঞ্জ হয়ে যায়। এত বড় একজন মেগাস্টার সেটি কাউকে বুঝতে দেন না। সবসময় সবাইকে নিয়ে আনন্দে থাকেন, নিজের চরিত্র নিয়ে ভাবেন।’

নাটক থেকে সরাসরি বড় পর্দায় এসে এমন একজন তারকার সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস ছিলেন সাবিলা। তবে সেই ভয়ও দূর করেছেন শাকিব খান নিজেই। ‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। প্রথম দিনেই ছিল তার সঙ্গে দৃশ্য। আমি নার্ভাস ছিলাম, কিন্তু তার আন্তরিকতা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’

নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় কাজ করেও দারুণ স্বস্তি পেয়েছেন সাবিলা। তিনি বলেন, শাকিব খান সেটে এলেই যেন পরিবেশ বদলে যায়। ‘ও মাই গড, মেগাস্টার শাকিব খান!’ এই ভাবনাটা ছিল। তবে ক্যামেরা চলা শুরু করার পর তারকা ভাবনা উধাও হয়ে যায়। তখন মনে হয়েছিল, আমি নিশাত, আর তিনি স্বাধীন।

শাকিব খানের সঙ্গে একটি জায়গায় নিজের মিলও খুঁজে পান সাবিলা। অভিনেত্রী জানান, তিনি ‘ইন্ট্রোভার্ট’, সেটে শান্ত পরিবেশ পছন্দ করেন। শাকিব খানও ঠিক তেমন। কোনো বাড়াবাড়ি নেই, নিজের মতো করে থাকেন, সবসময় নিজের সিন নিয়ে ভাবেন।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহার প্রথম দিন থেকেই দেশের দেড়শ’রও বেশি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাকিব খান ও সাবিলা নূর জুটির এ ছবিটি ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও প্রত্যাশা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা