সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‍্যাবের বিশেষ চেকপোস্ট

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও র‍্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

মঙ্গলবার দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় একশ বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে র‍্যাব।

আগামী (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২৪ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই উৎসব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুসংহত করায় এই দুর্গাপূজা বর্তমানে শুধু হিন্দু সম্প্রদায়েরই উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসব।

দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার থেকে র‍্যাব দেশব্যাপী চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে।

পূজা উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে র‍্যাবের চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে দায়িত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন ও টহল জোরদারসহ পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবেন।

এবার দুর্গাপূজা মণ্ডপে ২৪ ঘণ্টাই থাকবে আনসারএবার দুর্গাপূজা মণ্ডপে ২৪ ঘণ্টাই থাকবে আনসার
কমান্ডার খন্দকার আল মঈন জানান বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো সুযোগসন্ধানী, দুষ্কৃতকারী ও অশুভ চক্র যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনোরূপ হামলা, পূজামণ্ডপ ভাঙচুর বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেজন্য চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে র‍্যাব।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে কমিশন।বিস্তারিত পড়ুন

  • দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে: ইসি মাছউদ
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন