রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার পুটখালী বিএনপির দলীয় প্রার্থী তৃপ্তির সুধী সমাবেশ

শাহারুল ইসলাম রাজ : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি সুধী সমাবেশ করেছেন।

সোমবার (১০ নভেম্বর) বিকালে পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে বালুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা ৫ংওয়ার্ডের সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় তার বক্তব্যে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমার দল আমাকে অনেকবারই ধানের শীষের কান্ডারী হিসেবে আমাকে নমিনেশন দিয়েছে এবং আমি এমপিও হয়েছি। এবার যদি আমি আপনাদের সকলের দোয়ায় এমপি হতে পারি, আমি বয়স্কদের ও প্রতিবন্ধীদের ভাতা, বেকারদের চাকরির ব্যবস্থা, শিক্ষা খাতে উন্নয়ন, মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসী মুক্ত দেশ গড়াবো এই ওয়াদা করছি।

এ সময় পুটখালী ইউনিয়ন সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা যুবদলের সদস্য সচির এমদাদুল হক এমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল।

আরো উপস্থিত ছিলেন,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহসভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান,পুটখালী ইউনিয়নের সভাপতি মফিজুর রহমান,সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক আলিয়ার রহমান, সহ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার