রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় মহান বিজয় দিবস পালিত

শুক্রবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। আর তারই ধারাবাহিকতায়

যশোরের শার্শার বাগআঁচড়ায় (১৬ ডিসেম্বর) ৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি, আলোচনা সভা, ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এই বিজয় র‍্যালি, আলোচনা সভা, ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিজয় র‍্যালিটি বাগআঁচড়ার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল ও কায়বা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে, বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ শওকত হোসেন, মোঃ আবু তালেব মেম্বার, মোঃ শামীম কবির মেম্বার। কায়বা ইউনিয়ন আঃলীগের সভাপতি হাচান ফিরোজ আহমেদ টিংকু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন মেম্বার, সাবেক মেম্বার মোঃ রবিউল সরদার।

আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক ইকবাল হাচান তুতুল, সাবেক মেম্বার আলমগীর কবির, মোঃ মতিয়ার রহমান, কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস’কে চঞ্চল, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান, যুবলীগ নেতা শেখ নাজমুল হোসেন, মেহেদী হাচান শিপলু সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিংবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,বিস্তারিত পড়ুন

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক