মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদের শাহাদাৎ বার্ষিকী পালন

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মাদ শেখে’র ৫০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তার সমাধীস্থলে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জালি অর্পণ করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ডিহি ইউনিয়ন পরিষদের পক্ষে প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা প্রমুখ।

এছাড়াও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদের নামে গড়ে ওঠা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদের দৌহিত্র সায়মুন হোসেনসহ পরিবারবর্গ, কাশিপুর বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার মনির হোসেন, নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রভাষক আলীম রেজা বাপ্পি,বেলতা কাশিপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্ম কওমী মাদ্রাসার মোহতামীম মাওলানা শাহজাহান আলীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

শ্রদ্ধাঞ্জলি শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জৈষ্ঠ্য পুত্র গোলাম মোস্তফা কামাল।

উল্লেখ্য,১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুরের গোয়ালহাটি গ্রামে পাক-হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাৎ বরণ করেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ