শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুকে হত্যার অভিযোগে গ্রেফতার সৎ মা

রাজধানীর হাজারীবাগ এলাকায় বালিশ চাপা দিয়ে ঘুমন্ত শিশুকে হত্যার অভিযোগে সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। রেশমা খাতুন তার নাম। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সায়দুল হক ভূঁইয়া
নিশ্চিত করেছেন গ্রেফতারের তথ্য। গতকাল দুপুরে স্বামী মাহবুল ইসলামের সঙ্গে ঝগড়া করে ফাহিম ইসলাম (৮) নামে শিশুকে রেশমা হত্যা করেন।

হাজারীবাগ থানার ওসি সায়দুল হক জানিয়েছেন, রেশমার আরও একটি বিয়ে হয়েছিল। আগের ঘরে তার একটি মেয়ে আছে। রেশমার বর্তমান স্বামী মাহবুলের আগের স্ত্রীর সন্তান ফাহিম ইসলাম। বিয়ের সময় শর্ত ছিল-তারা দুজন মিলে ছেলেমেয়ে লালন পালন করবেন।

ওসি আরও জানান, রেশমার স্বামী সন্দেহ করতেন যে রেশমা তার আগের স্ত্রীর ছেলেকে ভালোবাসেন না। রেশমা না থাকলে ফাহিমকে এ বিষয়ে জিজ্ঞাসা করতেন। বিষয়টি জানতে পেরে রেশমা স্বামীর ওপর রাগ করেন।

গতকাল দুপুরে ছেলেকে মাদরাসা থেকে বাসায় এনে খাবার খাওয়ান।

ঘুমিয়ে পড়লে ফাহিমকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন তিনি। পরে পুলিশ গিয়ে রেশমাকে গ্রেফতার করে নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও ওসি জানান।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোরবিস্তারিত পড়ুন

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকদের দেশেরবিস্তারিত পড়ুন

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে ওঠছেবিস্তারিত পড়ুন

  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • ডিবির হাতে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
  • বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
  • স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
  • স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল
  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী