শুধু মাদক নয়, রোহিঙ্গারা অস্ত্র চোরাচালানে জড়িয়ে পড়েছে; সেমিনারে বক্তারা


শুধু মাদক নয়, অস্ত্র ও চোরাচালানে জড়িয়ে পড়েছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায়ই নিরাপত্তাহীন হয়ে ওঠে ক্যাম্প ও ক্যাম্পের পার্শ্ববর্তী অঞ্চল।
বুধবার (২০ জুলাই) রাজধানীতে ‘রোহিঙ্গা ও মাদক-সন্ত্রাস’ বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছে বাংলাদেশ।
সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসার এটিই প্রকৃত সময়।
ডিপ্লোমেটস ওয়ার্ল্ড আয়োজিত সেমিনারে শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন দেশের কূটনীতিকগণ অংশগ্রহণ করেন। পরিস্থিতি থেকে উত্তরণে রোহিঙ্গাদের উৎপাদনমুখী কাজে যুক্ত করার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। তার মতে, এই ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার। আমরা বিশ্বাস করি, এর সমাধানও তারাই করবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মাধ্যমে মিয়ানমার তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে সেটাই হবে এর স্থায়ী সমাধান।
সেমিনারে বক্তারা আরও বলেন, কোনো ধরনের মাদক উৎপাদন না করেও মিয়ানমারের কারণে পরিস্থিতির শিকার হচ্ছে বাংলাদেশ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন


