শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনাকে অভিনন্দন বার্তায় কি লিখলেন চীনা প্রেসিডেন্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে চীনের প্রেসিডেন্ট বলেছেন, চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি। বৃহস্পতিবার এই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

চিঠিতে শি জিনপিং বলেন, প্রতিবেশী দেশ চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে আমাদের উভয় দেশই সবসময় একে অপরকে সম্মান করে, একে অপরের সঙ্গে সমান আচরণ করে এবং পারস্পরিক সুবিধা অর্জন করে আসছে। এতে উভয়পক্ষ সমানভাবে লাভবান হয়েছে।’

শি জিনপিং বলেন, ‘আমরা একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করি এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের চেষ্টা করি, যা আমাদের দুই দেশের জনগণের জন্য স্পষ্ট সুবিধা নিয়ে আসে।’

এ প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তাদের গত আগস্টের বৈঠকের কথা উল্লেখ করেন। যেখানে তারা উভয়েই চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান।

তিনি বলেন, ‘এটা প্রত্যাশিত যে আমরা উভয় দেশ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক আরও উন্নীত করতে, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উন্নীত করার জন্য আমরা যৌথ প্রচেষ্টা চালাব। তা হলে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্ব একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

চীনা প্রেসিডেন্ট শেখ হাসিনার সুস্বাস্থ্য, ফলপ্রসূ কর্মজীবন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন।

‘বাংলাদেশের সমৃদ্ধি এবং এর জনগণ সুখী হোক’ এই বলে তিনি চিঠি শেষ করেন

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ