বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের পদ্মপুকুরের চাউলখোলায় পাউবো বাঁধে ভয়াবহ ভাঙ্গন

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে খোলপেটুয়া নদীতে অস্বাভাবিক জোয়ারবৃদ্ধিতে চাউলখোলা বঙ্গবন্ধু ক্লাব হইতে আমিরুল মোড়লের মৎস্যঘেরী পর্যন্ত ৪শত ফুট খোলপেটুয়া নদীতে ধ্বসে পড়ে। এসময় স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এড. আতাউর রহমান জানান, হঠাৎ নদীতে জোয়ার বৃদ্ধি পায়। এসময় পাউবো বাঁধে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়। জোয়ারের পানি হু হু করে ভিতরে প্রবেশ করতে থাকে। খবর পেয়ে দ্রুত জনগণকে সাথে নিয়ে পাউবো কর্তৃপক্ষের সহায়তায় ভাঙ্গন কবলিতস্থানে মাটি দিয়ে পানিপ্রবেশ বন্ধ করা হয়েছে।

তবে যেকোন মুতুর্হে ক্ষতিগ্রস্থ স্থান নদীতে ভেঙ্গে কয়েক হাজার মাছের ঘের তলিয়ে যেতে পারে। এতে শতকোটি টাকার চিংড়ী মাছের ক্ষতি হতে পারে। তাছাড়া হাজার হাজার মানুষ পানি বন্দি হওয়ার আশংকা আছে। সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের সেকশান অফিসার (এসও) আলমগীর কবির বলেন, বিষয়টি পাউবো উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার
  • শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন