বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ

সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমের জন্য বহন করা বনরুটিতে অগ্রিম উৎপাদন তারিখ পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে খাবারবাহী একটি গাড়ি আটক করা হলে পরে প্রশাসন ও পুলিশ সেটি জব্দ করে থানায় নেয়।

শুক্রবার (০৫ জুন) সন্ধ্যা ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিলের খাবার হিসেবে বিপুল পরিমাণ বনরুটি নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন বনরুটির প্যাকেটের গায়ে উল্লেখিত উৎপাদনের তারিখ দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে তারা গাড়িটি আটকে প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পরে বনরুটির প্যাকেট পরীক্ষা করে দেখা যায়, গাড়িটি আটক হওয়ার দিন ছিল ০৫ জুন হলেও অধিকাংশ প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ লেখা রয়েছে ‘০৬ জুন ২০২৬’। অর্থাৎ একদিন পরের তারিখ ব্যবহার করে পণ্য সরবরাহের চেষ্টা করা হচ্ছিল।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ বনরুটি ভর্তি একটি গাড়ি পাই। খোঁজ নিয়ে জানতে পারি, এগুলো শ্যামনগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা হচ্ছিল। কিন্তু বনরুটির প্যাকেটে পরদিনের উৎপাদন তারিখ ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
তিনি আরও জানান, একটি ক্যাশ মেমো উদ্ধার করা হয়েছে, যেখানে প্রায় ২৯ হাজার পিস বনরুটির হিসাব পাওয়া গেছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে এবং চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে গাড়ি ও মালামাল থানার হেফাজতে রয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বনরুটিগুলো এখনো কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেনি। ফলে নিয়ম অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপরই সম্পূর্ণ দায়ভার বর্তাবে।

ইউএনও অর্ণব দত্ত বলেন, “শিশুদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি বরদাশত করা হবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ