মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জমি নিয়ে বিরোধ : প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ নারী জখম

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলেখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের গোকুল মন্ডলের স্ত্রী মলিনা রানী মন্ডল(৫০), উদয় মন্ডলের স্ত্রী প্রভাতী মন্ডল, বৈষ্ণব মন্ডলের স্ত্রী লীলা রানী মন্ডল (৬০) ও গোকুল মন্ডলের মেয়ে সুপ্রভা মস্ডল (২৫)।

সুপ্রভা মন্ডল জানান, বৈষ্ণব মন্ডলের নামে রেকডীয় সাড়ে ১৬ শতক জমি বড় জ্যাঠামহাশয় সুরেন্দ্র নাথ মন্ডলের চার ছেলে জোরপূর্বক দখল করে রেখেছে মর্মে সম্প্রতি জানতে পারে ছেলে উদয় মন্ডল। জমি ছেড়ে দিতে বলায় সুরেন্দ্রনাথ মন্ডলের চার ছেলে ব্রজেন, জিতেন, নিরঞ্জন ও মনোরঞ্জন ক্ষুব্ধ হয়। বিষয়টি স্থানীয় সাংসদ এসএম জগলুল হায়দারের কাছে অভিযোগ করলে তিনি দু’ পক্ষের আইনজীবীদের মতামত নিয়ে উভয়ের পাওনা জমি মাপ জরিপ করে বুঝিয়ে দেওয়ার জন্য মুন্সিগঞ্জ ইউপি চেয়ারমান আবুল কাশেম মোড়ল, তিন নং ইউপি সদস্য জলিল কাগুচি ও আওয়ামী লীগ নেতা আমজাদ কাগুচিকে বলেন।

শালিস না মেনে সুরেন্দ্রনাথের ছেলেরা শুক্রবার সকাল ৬টার দিকে ওই জমিতে ঘর বাঁধতে আসলে তারা বাধা দেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যোন, ইউপি সদস্যসহ কয়েকজন তাদের কাজ বন্ধ করে দিয়ে সন্ধ্যায় বসাবসির কথা বলে চলে যান।

সুপ্রভা মন্ডল আরো জানান, শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মা সহ আরো কয়েকজনকে নিয়ে বাড়ির উঠানে ধান ঝাড়ছিলেন। এমন সময় ব্রজেন মন্ডল, জিতেন মন্ডল, নিরঞ্জন মন্ডল, মনোরঞ্জন মন্ডল, অনুপ মন্ডল, উকিল মহালদার, স্ত্রী স্বপ্না মন্ডল ও ভবানী মন্ডলসহ কয়েকজন বাড়ির বেড়া ভেঙে লাঠি নিয়ে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায়।

এতে তারা চারজন জখম হলেও মলিনা রানী মন্ডল, প্রভাতী মন্ডল ও লীলা মন্ডলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে পূর্বে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য জলিল কাগুচি হামলাকারিদের ইন্ধন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, এ ঘটনায় উদয় মন্ডল বাদি হয়ে শুক্রবার দুপুরে ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক