শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে তরুণদের দক্ষতা উন্নয়নে ভিবিডি’র দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তরুণদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) উপজেলার পল্লী উন্নয়ন মিলনায়তনে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার বিষয়গুলোর মধ্যে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এবং ভলান্টিয়ারিজম, নাগরিক শিক্ষা এবং সক্রিয় নাগরিকত্বের ভূমিকা,
প্রকল্প নকশা এবং বাস্তবায়ন, তরুণদের জন্য অনলাইন নিরাপত্তা ও পাবলিক স্পিকিং এবং উপস্থাপনা।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে দক্ষ এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। এটি শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, সমাজের জন্যও ইতিবাচক প্রভাব ফেলে।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে বলেন, এ আয়োজন তাদের নেতৃত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে। তারা এ ধরনের কার্যক্রম আরও আয়োজন করার অনুরোধ জানান।

প্রশিক্ষণ পরিচালনা করেন ভিবিডি সাতক্ষীরার সভাপতি মো. হোসেন আলী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এসময় তারা বাস্তব অভিজ্ঞতা, কার্যকরী কৌশল এবং অনুপ্রেরণাদায়ক উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নতুন জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা